অনেক সময় দেখা
যায় কোন কোন পরিবারের সদস্যদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ বেশী থাকে। বাবা-মা ছেলে মেয়ে সকলেই উচ্চ রক্তচাপে ভুগছে। বংশ গত কারণে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে
সত্য, কিন্তু এখনও এ সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এ জন্য বিশেষ
কোন ক্রোমোজোম কিংবা কোন জিন দায়ী কিনা তা শনাক্ত হয়নি। তবে পরিবারের
সদস্যদের জীবনাচরণ পদ্ধতি বা লাইফ স্টাইলকে এ জন্য অনেকে দায়ী মনে করেন। এখানে মনে রাখা
দরকার পরিবারের সদস্যরা সকলে মোটামুটি একই ধরণের জীবনযাপন করে। পরিবারের সামনে
কোন সমস্যা দেখা দিলে সকলেই সেটা নিয়ে কম বেশী দুশ্চিন্তা করে এবং উদ্বিগ্ন হয়। বর্তমানে বংশগত
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে জীবনাচরণ পদ্ধতি পরিবর্তন করার অপরেই বেশী গুরুত্ব
প্রদান করা হয়।
কিন্তু আমরা কি তা পালন করি ?
বিভিন্ন পর্যবেক্ষণে দেখা যায় আমরা তা করি না। পরিবারে বাবা-মায়ের
উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের কারণে মৃত্যু হলেও অন্য সদস্যরা এ ব্যাপারে সতর্ক কিংবা সচেতন হয় না। এ ক্ষেত্রে পরিবারের
সদস্যদের খাওয়া দাওয়ার অভ্যাস, ধূমপান- মাদকাসক্তি, মানসিক চাপ, কাজকর্মের ধরণ ইত্যাদি
বিষয়ে ভালোভাবে বিচার-বিবেচনা করার পরামর্শ দেওয়া উচিৎ। ফ্রামিংহ্যাম
পর্যবেক্ষণে বলা হয়েছে পরিবারে কারও হৃদরোগের ইতিহাস থাকলে অন্যদের ঝুঁকি আপনাআপনি
২৫ শতাংশ বেড়ে যায়। সুতরাং এ বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।

No comments:
Post a Comment