আফ্রিকান-আমেরিকানদের ভেতরে উচ্চ রক্তচাপের হার
সবচেয়ে বেশী এবং এটা তাদের প্রধান স্বাস্থ্য সমস্যা। কৃষ্ণাঙ্গদের
অল্প বয়সেই উচ্চ রক্তচাপ হয়। শ্বেতাঙ্গদের চেয়ে তাদের উচ্চ রক্তচাপের তীব্রতা
বেশী। শতকরা ৩০ জন কৃষ্ণাঙ্গ এবং ২০ জন পুরুষ উচ্চ রক্তচাপজনিত
কারণে মারা যায়। অল্প বয়সে উচ্চ রক্তচাপের শুরু, আধিক্য এবং তীব্রতার
কারণে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের মধ্যে উচ্চ রক্তচাপ জনিত স্ট্রোক , হৃদরোগ এবং
কিডনির সমস্যা বেশী হয়।
এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণে দেখা যায় শ্বেতাঙ্গদের মতো চিকিৎসার সুযোগ সুবিধা পেলে কৃষ্ণাঙ্গদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা কোন সমস্যা নয়। এর ফলে উচ্চ রক্তচাপ
নিয়ন্ত্রণ এবং এর ফলে সৃষ্ট জটিলতা কমানোর সুযোগ উভয় বর্ণের ক্ষেত্রে একই রকম।
কৃষ্ণাঙ্গদের মধ্যে লবণের প্রতি সংবেদনশীলতা বেশী;
স্থুল কায়তা এবং ধূমপানের হারও তাদের মধ্যে বেশী। অধিক স্থূল কায়দের
ডায়াবেটিসের হার স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। এজন্য কৃষ্ণাঙ্গদের
জীবনাচরণ পদ্ধতি পরিবর্তন করা খুবই জরুরী। ওজন কমানোর গুরুত্ব অপরিসীম ।
অন্যান্য জাতি বর্ণের মানুষদের মধ্যে উচ্চ রক্তচাপ
এবং এর ওষুধ পত্রের ফলাফল সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য নেই। এ সম্পর্কে আরও গবেষণা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

No comments:
Post a Comment