উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের প্রয়োজনীয়তা অনস্বীকার্য
।
এখানে মনে রাখা দরকার কোন রোগীকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ দিতে হবে এবং কোন ওষুধ
কতটুকু দিতে হবে, এ সিদ্ধান্ত একজন উপযুক্ত চিকিৎসকই ভালো দিতে পারেন। আমাদের দেশে উচ্চ
রক্তচাপ নিয়ন্ত্রণের একটি প্রধান সমস্যা চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ না খাওয়া। কখনও খারাপ বোধ
করলে অনেক রোগী নিজের ইচ্ছে মতো দু-চারদিন ওষুধ খেয়ে নেন, নিয়মিত ওষুধ সেবনের প্রয়োজন
বোধ করেন না। এটা রোগীর জন্য খুবই ক্ষতিকর। অনেক সময় উচ্চ
রক্তচাপের ফলে যত না ক্ষতি হয়, অনিয়মিত ওষুধ সেবনের ফলে তার চেয়ে বেশী ক্ষতি হয়। সুতরাং উচ্চ রক্তচাপ
নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলের পরিস্কার ধারণা থাকা
উচিৎ।
কোন রোগীর উচ্চ রক্তচাপ ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করার
ক্ষেত্রে সাধারণত তিনটি বিষয় বিবেচনা করা হয়ঃ
১। উচ্চ রক্তচাপের পর্যায়
২। অন্যান্য ঝুঁকি উপাদানের উপস্থিতি; যেমনঃ পারিবারিক ইতিহাস,
ধূমপান, ডায়াবেটিস ইত্যাদি।
৩। টার্গেট অর্গান যেমনঃ মস্তিস্ক, হৃদপিণ্ড, কিডনি, রেটিনা
ইত্যাদি ক্ষতি গ্রস্থ হয়েছে কিনা কিংবা ক্ষতি গ্রস্থ হওয়ার আশঙ্কা আছে কিনা। রিদযনওষুধ দিয়ে
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপকারিতা এখন বিভিন্ন পর্যবেক্ষণের ফলে পরিসংখ্যানের সাহায্যে
প্রমানিত হয়েছে। ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করলে হৃদরোগ এবং হৃদরোগ
জনিত মৃত্যু হার কমে। পক্ষাঘাত হৃদযন্ত্রের বিকলতা এবং কিডনির জটিলতার
সম্ভাবনাও কমে যায়। বিভিন্ন পর্যবেক্ষণের ফলাফল বিশ্লেষণ করে দেখানো
হয়েছে ডায়াস্টো লিক চাপ মাত্র ৫-৬ মিঃ মিঃ পারদ চাপ কম রাখতে পারলে পক্ষাঘাতের হার
৪২% কমানো যায়। একই ভাবে হৃদরোগের হার ২০-২৫% কমে। সুতরাং উচ্চ রক্তচাপ
নিয়ন্ত্রণের জন্য ওষুধ ব্যবহার করা অবশ্যই যুক্তিযুক্ত।
আমরা এখানে উচ্চ
রক্তচাপের ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো না। কারণ তাতে বিভ্রান্তি
বাড়ার সম্ভাবনা বেশী। উচ্চ রক্তচাপের জন্য প্রয়োজনীয় ওষুধ অবশ্যই হাসপাতাল
অথবা একজন উপযুক্ত চিকিৎসকের তত্ত্বাবধানে গ্রহণ করা উচিৎ। নিজে ওষুধ খাওয়ার
বিপদ এবং বিড়ম্বনা অনেক।
দ্রষ্টব্য
·
এই বই উচ্চ রক্তচাপ সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার
জন্য। এটা চিকিৎসকের
বিকল্প নয়।
·
নিজে রোগ নির্ণয়ের চেষ্টা করবেন না।
·
নিজের চিকিৎসা নিজে করবেন না। এটা বিপজ্জনক হতে পারে।
·
উচ্চ রক্তচাপ নির্ণয় এবং চিকিৎসার জন্য উপযুক্ত
চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
·
এই বই আপনার চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপনা
বুঝতে, মেনে চলতে এবং উচ্চ রক্তচাপ জনিত জটিলতা প্রতিরোধ করতে সহায়তা করবে।
|

No comments:
Post a Comment