উচ্চ রক্তচাপের
রোগীরা স্বাভাবিক যৌনজীবন যাপন করতে পারবে কিনা
এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ উচ্চ রক্তচাপের ফলে যৌন জীবন বিভিন্ন ভাবে
প্রভাবিত হতে পারে।
যৌন ক্রিয়া মানবজীবনের
একটি স্বাভাবিক অংশ। স্বাভাবিক যৌন ক্রিয়া ক্ষেত্র বিশেষে রক্তচাপ কমাতে
সাহায্য করে। মিলনকালে সাময়িকভাবে নাড়ীর গতি এবং রক্তচাপ বেড়ে
যায়। উচ্চ রক্তচাপের
রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মিলনকালে সহসা রক্তচাপ অত্যাধিক বেড়ে যাওয়ার আশঙ্কা
থাকে। এর ফলে স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক হতে পারে।
যাদের উচ্চ রক্তচপের ফলে বিভিন্ন জটিলতার সৃষ্টি
হয়েছে তাদের ক্ষেত্রে এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য চিকিৎসকের পরামর্শ দরকার। হৃদরোগ জনিত বুকের
ব্যাথা
বা অ্যানজিনা থাকলে মিলন ক্রিয়ার আগে ওষুধ গ্রহণ করলে সাধারণত কোন অসুবিধা হয়
না। যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের ৮০% থেকে ৯০%
সাধারণত স্বাভাবিক যৌন জীবন ফিরে পেতে পারেন। অবশ্য এসব ক্ষেত্রে
আগে ভাগে তাদের ফিটনেস পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। সাধারণত ই টি
টি বা এক্সারসাইজ টলারেন্স ভালো থাকলে মিলন ক্রিয়াতে কোন অসুবিধা হয় না। হার্ট আটাকের
পড়ে কেউ স্বাভাবিক যৌনমিলনে অংশ গ্রহণ করতে পারবেন কিনা তা পরীক্ষা করার একটি সহজ উপায়
রয়েছে। মোটামুটি কোন রকম বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট ছাড়া
কেউ নীচ তলা থেকে দোতলায় সিঁড়ি ভেঙে উঠতে পারেন তাহলে তাকে স্বাভাবিক যৌন মিলনে সক্ষম
ধরে নেওয়া যায়। কারণ নীচ তলা থেকে দোতলায় উঠতে যে পরিশ্রম এবং
ক্যালরি খরচ হয়, একটি স্বাভাবিক যৌন সঙ্গমে তার চেয়ে বেশী ক্যালরি খরচ হয় না।
এখন প্রশ্ন হচ্ছে যৌন মিলনের ফলে উচ্চ রক্তচাপের
রোগীদের হার্ট অ্যাটাক হতে পারে কিনা? বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে দিনের বিভিন্ন
সময়ে আমাদের রক্তচাপ এবং নাড়ীর গতি বাড়া কমা করে। উত্তেজিত হলে
কিংবা রেগে গেলে রক্তচাপ বেড়ে যায়। ট্রাফিক জ্যামে আটকে গেলেও অনেকের রক্তচাপ বেড়ে
যায়। এ সমস্ত কারণে হার্ট অ্যাটাক হওয়ার যা সম্ভাবনা,
আসলে যৌন ক্রিয়ার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা তার চেয়ে বেশী নয়। তবে একটি বিষয়
লক্ষণীয় । দেখা গেছে বৈধ এবং স্বাভাবিক যৌন সম্পর্কের বেলায়
যত না হার্ট অ্যাটাক হয় । অবৈধ এবং অস্বাভাবিক যৌন ক্রিয়ার সময় তার চেয়ে
বেশী হার্ট অ্যাটাক হয়। এর কারণ
অবৈধ সম্পর্ক অনেক সময় মানসিক উদ্বেগ সৃষ্টি করে এবং এসব ক্ষেত্রে মদ্য পান
সহ অন্যান্য নেশার অভ্যাস থাকে। সুতরাং বলা যায় স্বাভাবিক যৌন ক্রিয়ার ক্ষেত্রে
নিয়ন্ত্রিত উচ্চ রক্ত চাপ কোন সমস্যা নয়।
এ প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখযোগ্য । অনেক উচ্চ রক্তচাপের
ওষুধ ব্যবহার করলে যৌন কামনা এবং রতি ক্ষমতা কমে যায়। সাধারণত উচ্চ
রক্তচাপের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এমন হতে পারে। সেসব ক্ষেত্রে
ওষুধ পালটে নিলে কিংবা ওষুধের মাত্রা পরিবর্তন করলে স্বাভাবিক যৌন ক্ষমতা ফিরে আসে।

No comments:
Post a Comment