ঘুম কম হলে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে যারা দিনে ৬ ঘণ্টার চেয়ে কম ঘুমোয় তাদের উচ্চ রক্ত চাপ হতে
পারে। যারা সারা দিনে ৫ ঘণ্টার কম ঘুমোয় তাদের উচ্চ
রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশী । আর যাদের এরই মধ্যে উচ্চ রক্তচাপ হয়েছে , তাদের রক্তচাপ আরও বাড়তে পারে। যাদের শ্বাস-আবদ্ধতা থাকার কারণে
অনিদ্রা (Sleep
apnea)হয়, তাদের রক্তচাপ বেড়ে যাওয়ার
প্রবণতা দেখা যায়।
বর্তমান সময়ে অনিদ্রার হার বাড়ছে। বিভিন্ন সমীক্ষায় দেখা যায় শতকরা ২০ থেকে ২৫ জন কোন না কোন সময় অনিদ্রায় ভুগে
থাকে। পুরুষদের চেয়ে মহিলাদের মধ্যে অনিদ্রার প্রকোপ
বেশী। অনেক ক্ষেত্রে অনিদ্রা একটি দীর্ঘ মেয়াদী ব্যাধি;
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা শনাক্ত হয় না। রোগীরাও এ সম্পর্কে চিকিৎসকের নিকট বলে
না; চিকিৎসকও এটা সম্পর্কে জিজ্ঞাসা করেন না কিংবা গুরুত্বপূর্ণ মনে করেন না।
কিন্তু অনিদ্রার ফলে নানারকম সমস্যা হয়। এর ফলে অনিদ্রায় ভোগা ব্যক্তি দৈনন্দিন কাজকর্মে
মনোনিবেশ করতে পারেন না, কাজের মান কমে যায় , দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় এবং
নানা ধরনের ক্রনিক রোগব্যাধির আক্রমন ঘটে। তার মধ্যে অন্যতম উচ্চরক্তচাপ।
এখন অনেকের মনেই প্রশ্ন ঘুমের সঙ্গে রক্তচাপের সম্পর্ক
কি? ধারণা করা হচ্ছে ঘুম রক্তে উদ্বেগ এবং দুশ্চিন্তার জন্য যেসব অতিরিক্ত হরমোন নিঃসরিত
হয় তা বিপাকের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে সহায়তা করে এবং স্নায়ু তন্ত্রের কাজ
কর্ম স্বাভাবিক রাখতে সাহায্য করে। এজন্য দীর্ঘদিন
অনিদ্রায় ভুগলে শরীরে উদ্বেগজনিত হরমোন বিপাকে সমস্যা হয় এবং রক্তচাপ বাড়তে থাকে।
দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম শরীরের রক্তচাপ স্বাভাবিক
রাখতে সাহায্য করে।

No comments:
Post a Comment