।।ষোল।। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস



 
ডায়াবেটিস মেলিটাস আজকাল একটি বড় স্বাস্থ্য সমস্যা সঠিক হিসেব না থাকলেও ধারণা করা হয় আমাদের দেশে শতকরা ২ জন এ রোগে ভুগছেন এটি এমন একটি রোগ যার জটিলতা অসংখ্য একবার হলে সাধারণত এ রোগ আর নিরাময় করা  যায় না তবে নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিসের ফলে হৃদরোগ, চোখের সমস্যা, স্নায়ু, চর্ম, ধমনী-শিরা এবং কিডনিসহ সব অঙ্গেই কম-বেশী সমস্যা হতে পারে  

ডায়াবেটিস মূলত দুই ধরণের
  • টাইপ-১ বা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস(Insulin dependent diabetes mellitus – IDDM)- এটা কম বয়সে হয় এবং নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত ইনসুলিন ব্যবহার করতে হয় এ ধরণের ডায়াবেটিস হলে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার ভয় বেশী এ ছাড়া চোখ এবং কিডনির সমস্যা অধিক দেখা যায় আমাদের দেশে সচরাচর এ ধরণের ডায়াবেটিস খুব বেশী দেখতে পাওয়া যায় না
  • টাইপ-২ ডায়াবেটিস বা ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস (Non-insulin dependent diabetes mellitus-NIDDM)- এর প্রকোপ বেশী এটা বয়স বাড়লে হয় এবং টাইপ-১ ডায়াবেটিসের মতো মারাত্মক নয় সাধারণত যারা মোটা এবং শারীরিক কাজকর্ম বিশেষ করেন না, তাদের এই ডায়াবেটিস বেশী হয় খাদ্য নিয়ন্ত্রণ এবং ব্যায়ামের সাহায্যে এটা নিয়ন্ত্রণ করা যায় প্রয়ো জনে ওষুধ ব্যবহার করা হয় এ ধরণের ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ থাকে এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশী থাকে ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে সমস্যা জটিল আকার ধারন করে

সারনী-১৩ রক্তে গ্লুকোজের মাত্রার ব্যাখ্যা
পর্যায়
অভুক্ত অবস্থায় গ্লুকোজ (মিঃ গ্রাঃ / ডেসি লিঃ)
নাস্তা অথবা ৭৫ গ্রাম গ্লুকোজ গ্রহণের ২ ঘন্টা পরে রক্তের গ্লুকোজ     (মিঃ গ্রাঃ / ডেসি লিঃ)
স্বাভাবিক
<১১৫
<১৪০
গ্লুকোজ সহনশীলতায় ত্রুটি
১১৫-১৪০
১৪০-২০০
ডায়াবেটিস মেলিটাস
>১৪০
>২০০
গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস মেলিটাস
>১০৫
>১৬৫( ২ ঘণ্টা পরে)
>১৪৫(৩ ঘণ্টা পরে)

সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

            বস্তুত যাদের ডায়াবেটিস রোগ আছে, তাদের মধ্যে উচ্চ রক্তচাপের হার দ্বিগুণ বেশী এর ফলে ছোট ছোট রক্তনালীর জটিলতা আরও বেশী হয়  এদের মধ্যে হৃদরোগ এবং স্ট্রোকের হার বেশী এজন্য ডায়াবেটিসের রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অতীব জরুরী এদের রক্তে চর্বির মাত্রা স্বাভাবিক রাখতে হবে এবং ধূমপান পরিহার করতে হবে  
            ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ একসঙ্গে থাকলে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হয় কারণ উচ্চ রক্তচাপের জন্য যেসব ওষুধ ব্যবহার করা হয় সে গুলির পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় ডায়াবেটিক রোগীদের বাড়তি সমস্যা সৃষ্টি করতে পারে এ জন্য সব সময় একজন উপযুক্ত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এ দুটো রোগ নিয়ন্ত্রণ করা ভালো

No comments:

Post a Comment